হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৮ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্তের পর বাসায় ফিরবেন খালেদা জিয়া।
এর আগে রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এসময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দর, ভাবি কানিজ ফাতেমা।
এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খবরে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা গুলশানের বাসভবন ফিরোজার সামনে ভিড় করেন। তারা খালেদা জিয়ার গাড়ির সঙ্গে হাসপাতাল পর্যন্ত যান।
গত ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা (যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তিনি হাসপাতালে যাচ্ছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
এমএসএম / এমএসএম
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল