বঙ্গবন্ধুর খুনি জিয়াই : প্রাণিসম্পদ মন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনের সঙ্গে জাড়িত বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘একাত্তরের পর থেকে ঘটনাগুলো খেয়াল করলে দেখা যাবে, জিয়াই বঙ্গবন্ধুর খুনি।’ সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘সেনাবাহিনীতে কেউ যখন অফিসার হিসেবে র্যাংক পায়, তখন তাদের একটা শপথ বাক্য পাঠ করানো হয়, জীবন দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রপতিকে রক্ষা করবে। কিন্তু, বঙ্গবন্ধুকে হত্যার কথা অফিসাররা যখন তাকে (জিয়াউর রহমান) জানাতে এলেন, তিনি বললেন গো-অ্যাহেড।’
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ৯ দিন পর জিয়া উপপ্রধান থেকে সেনাপ্রধান হয়ে গেলেন। তিনিই বঙ্গবন্ধুর খুনিদের ব্যাংককে পালাতে সহায়তা করেছিলেন। সেখানে তাদের ক্যাশ ডলার পাঠিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের ১২টি হাইকমিশনে বিভিন্ন পদে চাকরি দিয়েছিলেন তিনি।’
বাংলাদেশে দুটি বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ১৯৭১ সালে। দ্বিতীয়বার সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ৭৫ সালে। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।’
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের বিচারপতি (অব.) শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, ‘জিয়া ছিল পাকিস্তানপ্রেমী। খুনি জিয়া বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু হত্যার পর তার খুনিদের না বাঁচালে তারাও ধরা পড়বে। তাই সে খুনিদের বাঁচাতে ইনডেমনিটি আইন বাতিল করেছিল। জিয়া কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিল না।’
বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়, বীরপ্রতীক কাজী সাজ্জাদ আলী জহির, সাবেক সংসদ নবী নেওয়াহ খাঁন প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন