মানুষ আবারও হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে : আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এ দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমির হোসেন বলেন, এ দেশের মানুষের জন্য যা করণীয় তা শেখ হাসিনা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি, জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা তাকে সহ্য করতে পারে না। এ কারণেই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন।
তিনি বলেন, আমরা সব সময়ই রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করবো। ২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মত নিকৃষ্ট কাজ করল, হত্যাযজ্ঞ চালাল এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত করা।
গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে সভায় সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা