ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধুর খুনিরা কখনই চায়নি বাংলাদেশ সফলতা অর্জন করুক : শেখ পরশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২২ রাত ৯:৪২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা কখনই চায়নি বাংলাদেশ সার্থকতা ও সফলতা অর্জন করুক। তারা সব সময়ই সচেষ্ট ছিল বাংলাদেশ যেন পাকিস্তানের মতো একটা মৌলবাদী ও পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত হয়। তাই আমরা দেখেছি সাম্প্রদায়িক শক্তির উত্থান, যেটা আমাদের প্রোগ্রেসকে অপূরণীয় ক্ষতি করেছে। আমি আশা করি আমাদের এই প্রজন্ম এ ব্যাপারে সজাগ ও সচেতন থাকবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান।

সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে আইবিএ’র অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেনের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রেজাউল করিমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমরা কি ওই ধরনের সমাজ ব্যবস্থায় ফিরে যেতে চাই, যেখানে ধারাবাহিকভাবে ইতিহাস বিকৃতি করার মহোৎসব পালিত হয়? প্রজন্ম থেকে প্রজন্মে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেয়া হয়। যেখানে মুক্ত চিন্তার পথরুদ্ধ করা হয় এবং ভিন্নমতের স্বাধীনতা খর্ব করা হয়? যেখানে ৬৪টি জেলায়, প্রেসক্লাবে একযোগে সিরিজ বোমা মেরে গণমানুষ ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়? 

তিনি আরও বলেন, প্রগতিশীল সমাজব্যবস্থায় ধর্মান্ধতার কোনো সুযোগ নেই। ধর্মনিরপেক্ষতা শুধু একটা হাল ফ্যাশন দুরস্ত, রাজনৈতিক বক্তব্য না। ধর্মনিরপেক্ষতা মানুষের গণতান্ত্রিক অধিকার। যার যার বিশ্বাস তার তার। বিশ্বাস তো কখনো চাপিয়ে দেয়া যায় না।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল হলে চলবে না, নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। সরকারের পাশাপাশি কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা যায়, নিজস্ব মেধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়া যায় সে দিকে নজর দিতে হবে। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১৩ বছরের উন্নয়নে দেশের চেহারা বদলে গেছে। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন