ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংসদ পরিচালনা করব : টুকু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ১২:৫০

সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংসদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গরবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডেপুটি স্পিকার।

রবিবার ডেপুটি স্পিকার নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তিনি। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন ডেপুটি স্পিকার। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, ‘সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহাম্মেদ নাসিম পাভেল, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী মাসুদসহ স্থানীয় আওয়ায়ী লীগ নেতারা।

 

প্রীতি / প্রীতি

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ