ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নারীর পোশাক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যটি অপরিণামদর্শী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৩:৩৩

সম্প্রতি নারীদের পোশাক নিয়ে গণমাধ্যমে দেয়া শিক্ষামন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস করতেই ধর্মহীন নাস্তিক গোষ্ঠী ও বিধর্মী কিছু ষড়যন্ত্রকারীরা সারাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ও অনলাইনে ধর্মীয় বিষয়ে আঘাত হানতে তৎপর রয়েছে । ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে নারীদের পোষাকের বিরুদ্ধে তারা সিরিজ অবমাননা করেই চলেছে। অনেক সময় ইস্যু তৈরি করে ধর্মপ্রাণ মুসলমানদের উপরে দায় চাপানোর অপচেষ্টাও করেছে।

অধ্যক্ষ মাসউদ বলেন, শিক্ষামন্ত্রী ঐ সমস্ত ধর্মহীন নাস্তিক ও ষড়যন্ত্রকারীদের সমালোচনা না করে উল্টো শান্তিপ্রিয় মুসলমানদের সমালোচনা করে অপরাধী গোষ্ঠীদেরকে উস্কে দিচ্ছেন বলে মনে হয়েছে। যা একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না।  আপনার বক্তব্যে আপনি কাদেরকে ইঙ্গিত করে কথা বলছেন তা স্পষ্ট করা জরুরী। 

মনে রাখবেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে রোবটিক্স নিয়ে কথা বলা যেমন জরুরী তেমনি সামাজিক অবক্ষয় রোধে ধর্মীয় বিধি-বিধান পালনের বিষয়ে আলোচনা করাটাও জরুরী। কেননা 'সংস্কৃতি' ও 'আচরণ' প্রতিটি ধর্মের-ই গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যে আরও সচেতন হবার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে মনোনিবেশ করতে আহ্বান জানান।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন