জবির নতুন পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক-কে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
এতে আরো বলা হয়েছে, ১ আগস্ট ২০২২ হতে এ আদেশ কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ বাতিল করতে পারবেন।
এ বিষয়ে নবনিযুক্ত পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমার চেষ্টা থাকবে যথাযথ ভাবে তা পালন করার। এই দপ্তরের যে দূর্বলতাগুলো আছে তা সবাইকে সাথে নিয়ে দূর করতে চাই।'
তিনি আরো বলেন, 'এই দপ্তরের নানা অনিয়মের গুঞ্জন আছে। আমার চেষ্টা থাকবে এসব অনিয়ম আগে দূর করে স্বচ্ছতা আনা। সেজন্য সবার সহযোগিতা কাম্য।'
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied