শুষ্ক চুলের যত্নে ৭ প্রাকৃতিক কন্ডিশনার
চুলের যত্নে কন্ডিশনার ব্যবহার ভীষণ জরুরি। এতে চুলের ময়েশ্চার ধরে রাখা সম্ভব হয়। কন্ডিশনার ব্যবহার না করলে খুব দ্রুত চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে। ঝলমলে ও মসৃণ চুলের জন্য কেমিক্যালবিহীন প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
১. ১ টেবিল চামচ করে নারিকেলের তেল, গোলাপজল, মধু ও লেবুর রস মেশান। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
২. ৪ টেবিল চামচ নারিকেলের দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপজল, ১ টেবিল চামচ ভেজিটেবল গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. ১ টেবিল চামচ করে মধু, দুধ, নারিকেলের দুধ, আমন্ড অয়েল ও গোলাপজল মিশিয়ে নিন। ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. ১টি লেবুর রস, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে শ্যাম্পু শেষে ভেজা চুলে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৫. দুটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। শ্যাম্পু ব্যবহার শেষে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬. অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে গরম করে নিন। গরম তেল ভালো করে চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৭. ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?