এনআইডি স্বরাষ্ট্রে গেলে নির্ভরশীলতা বাধাগ্রস্ত হবে : সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, নির্বাচন কমিশনের কর্মচারী-কর্মকর্তারা এনআইডি ইসির অধীনে রাখার ব্যবস্থা নিতে সিইসির কাছে স্মারকলিপি জমা দেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি নেওয়ার আইন হচ্ছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ বা ১৮ বছর ধরে এনআইডির সঙ্গে সম্পৃক্ত। তাদের মাধ্যমেই এনআইডি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।”
তিনি বলেন, “এনআইডির সঙ্গে ভোটার তালিকার ডেটাবেজ ওতপ্রোতভাবে সম্পৃক্ত বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এখন অন্য সংস্থার কাছে চলে গেলে নির্ভরশীলতার বিষয়টি বাধাগ্রস্ত হতে পারে। সবাই চাচ্ছে, এতদিন এনআইডি যেভাবে ছিল, সেভাবেই যেন থাকে।
“তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছি, এটার সঙ্গে সায়েন্টিফিক, টেকনিক্যাল বিষয় আছে। আমি কিছুটা বুঝি, পুরোটা বুঝি না। আমি ইসির কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমরা আলাপ-আলোচনা করে যদি কনভিন্সড হই, তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।”
ইভিএমে ভোট নিতে হলে এনআইডি ডেটাবেজ প্রয়োজন, ভোটার তালিকার বাইপ্রডাক্ট হিসেবেও এনআইডি দরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, “আমি এখনো তেমন কিছু বুঝি না। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও একদিক থেকে রাষ্ট্রের অংশ। সরকার অবশ্যই এসব বিষয় ইতিবাচক দৃষ্টিতে দেখবে। আমাদের দিক থেকে যদি কোনো পয়েন্ট থাকে, সেটা অবশ্যই আমরা সরকারের কাছে বলতে পারি।”
প্রীতি / প্রীতি
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী