গণপরিবহনের ভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমেছে
দূর-পাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা থেকে তা ২ টাকা ১৫ পয়সায় নামল। এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতেও পাঁচ পয়সা কমিয়ে কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এছাড়াও, সিটিতে সর্বনিম্ন ভাড়া ৮ থেকে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন ভাড়ার এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূর।
এর আগে ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক ডাকা হয়।
বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি।
প্রীতি / প্রীতি
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী