কমল বাস ভাড়া, আজ থেকে কার্যকর
সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় ডিজেলচালিত বাস ও মিনিবাস ভাড়াও কিলোমিটারপ্রতি ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে নতুন এই বাস ভাড়া।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।
এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সাথে থাকবে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি। ভাড়া নিয়ে কোনো অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, গত ৫ আগস্ট রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। তবে, গত সোমবার দেশের বাজারে সবধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে গেজেট জারি করেছে সরকার। আর এ দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া কমাল বিআরটিএ।
প্রীতি / জামান
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ