বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার তদন্তে নতুন কমিশন হবে : ফখরুল
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনা তদন্তে নতুন কমিশন গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি, একটা নতুন কমিশন গঠন করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা সেই হত্যার বিচারের জন্য আমরা নতুন কমিশন গঠন করব। আমরা জানতে চাই, কারা এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে সেটারও ব্যবস্থা নেব।
গতকাল বুধবার সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনার নৈপথ্য চক্রান্তকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে এই বক্তব্যের পরদিনই বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা আসলো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জনগনের ন্যায়সঙ্গত যে আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নতসাত করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসীবাহিনী ও সরকারের পুলিশের পেটুয়া বাহিনীর হামলায় সারা দেশের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে, অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেও নারায়নগঞ্জের ফতুল্লাতে আপনারা শুনেছেন একজন নিহত হয়েছেন। আমরা আজকে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এসে বিচারের দাবি করছি।
তিনি বলেন, একটি কথা খুব পরিস্কার করে বলতে চাই, এই হত্যা করে, গুম করে, হামলা করে জনগনের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাবার যে আন্দোলন সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না। জনগনের বিজয় চলছে, চলতে থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দুইদিনের কর্মসূচির মধ্যে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী ও পরদিন শুক্রবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। দিবসটি উপলক্ষে ভোরে নয়া পল্টন ও গুলশানের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার কবরে পুস্পমাল্য অর্পন করেন। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন
বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস
সমাবেশ মঞ্চে তারেক রহমান
শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান
গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম
১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান
প্রধানমন্ত্রী, ওই চেয়ারে আপনি বসেছেন ১৪শ শহীদের রক্ত পেরিয়ে : ইরান
বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল সকালে