মূল্য সমন্বয় মানুষকে পীড়া দিচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। সবাই কষ্টে আছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা চেষ্টা করছি, কত দ্রুত এই জায়গা থেকে বের হয়ে আসা যায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমরাও এর বাইরে না। বিশ্বের অর্থনীতি এখন মূল্যস্ফীতির শিকার। মূল্যস্ফীতি কেউ চায় না। এর প্রভাব মানুষকে ব্যাপক অর্থনৈতিক কষ্টের দিকে ঠেলে দেয়। আমরা এখন এ অবস্থা অতিক্রম করছি। মূল্য সমন্বয়, লোডশেডিংয়ের মধ্য দিয়ে আমরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি।’
নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানামুখী পদক্ষেপ ও সমন্বয়ের মধ্য দিয়ে চলছে আমাদের বিদ্যুৎ খাত ও অর্থনীতি। তার আহ্বানে সারা দিয়ে মানুষ এই কষ্ট সহ্য করে নিচ্ছে। আরও কয়েকটা মাস আমাদের ধৈর্য ধরতে হবে। এক থেকে দুই মাসের মধ্যে ভালো অবস্থানে যাবো আমরা।’
তিনি বলেন, ‘সংকট কাটাতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাচ্ছি। আমাদের লক্ষ্য আছে— সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই। এজন্য এখন থেকেই কাজ করা হচ্ছে।’
তিনি জানান, বৈদ্যুতিক গাড়ির বিষয়ে একটি গাইডলাইন ইতোমধ্যে আমরা তৈরি করেছি। এটি চূড়ান্ত হলে আমরা আরও এগিয়ে যাবো। তেলচালিত গাড়ির চেয়ে বৈদ্যুতিক গাড়ির এফিশিয়েন্সি বেশি। তাই এটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্বের বহু দেশ হাইড্রোজেন নিয়েও কাজ করছে। আমরাও বিষয়টি চিন্তা করছি।’
প্রীতি / প্রীতি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ