শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বন্ধ থাকা বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় একটি ফেরি বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর থেকে ফেরি স্বাভাবিকভাবে চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) বাংলাবাজার ঘাট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ফেরি চলাচল শুরু হলেও এখনো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চ চলাচলের অনুমতি এখনো পাওয়া যায়নি। তবে রাত থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল ও বুধবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
প্রীতি / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
Link Copied