দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের যৌথ প্রযোজনায় দেশ আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে পুলিশ অতর্কিত গুলি চালিয়ে শাওন নামের যুবদলের এক নেতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছে শতাধিক নেতাকর্মী।
একই সময়ে নেত্রকোনায় পৌর শহরের ছোটবাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এখানে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করা হয়।
রিজভী এ নির্মম হত্যাকাণ্ড ও হামলার নিন্দা জানিয়ে বলেন, এই সরকার রক্ত পিপাসু সরকার। এরা ক্ষমতার নেশায় বেপরোয়া হয়ে গেছে। আর কত রক্ত ঝড়লে গণতন্ত্র মুক্ত হবে? আমরা প্রস্তুত। তবুও আমরা মানুষের অধিকার ফেরত চাই। এই জালিম শাহী সরকারের পতন ঘটিয়েই সব হত্যা, অন্যায়, হামলার বিচার করা হবে।
রুহুল কবির রিজভী পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই হত্যার বিচার দাবি করেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা