শিনজো আবে ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু : পররাষ্ট্রমন্ত্রী
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, ‘প্রধানমন্ত্রী আবের সময়ে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিনজো আবের স্মরণে এক শোকসভায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাপান তথা বিশ্ববাসীর প্রিয় এই নেতা আততায়ীর হাতে নিহত হওয়ায় বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ ও পারস্পরিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন। শিনজো আবের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই শোকসভা আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘তিনি শুধু জাপানের জনপ্রিয় নেতাই নন বরং বিশ্ব সম্প্রদায়ের কাছে এক নির্ভরশীল ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।’
‘এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং শিনজো আবের বাংলাদেশ সফরের মাধ্যমে দুদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ্-আল-মামুন বক্তব্য দেন।
প্রীতি / প্রীতি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ