আজকের রাশিফল
আজ ২ সেপ্টেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কোনো দ্বন্দ্ব-বিরোধে জড়াবেন না। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া এড়িয়ে চলুন।
মকর : মনের কোনো আশা পূরণ হতে পারে। আয়ের নতুন উৎক্ষেপণ খুঁজে পাবেন। ব্যবসায় চাপ থাকবে; কিন্তু লাভবান হবেন। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধানের অগ্রগতি হবে। প্রিয় সঙ্গ আনন্দ দেবে।
কুম্ভ : আর্থিক বিষয়ের আলোচনায় আশানুরূপ লাভ হবে। নতুন কোনো ব্যাবসায়িক প্রস্তাব পেতে পারেন। শরীর ও মন ভালো থাকবে। জীবন সম্পর্কে আশাবাদী মনোভাব অব্যাহত রাখুন। সুস্থ থাকুন।
মীন : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় জটিলতা দূর হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে আগের জটিলতার অবসান হবে। অন্যের তথ্যের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
মেষ : উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। প্রিয়জনের শরীর ভালো যাবে না। অসমাপ্ত কাজ সেরে ফেলা উচিত। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।
বৃষ : কর্মপ্রার্থীরা কোনো শুভ সংবাদ পেতে পারেন। ভুল সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ব্যবসায় বাড়তি চাপ থাকবে। নিজ বুদ্ধিমত্তাকে কাজে লাগান।
মিথুন : অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। কোনো প্রচেষ্টায় বিলম্ব হবে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন।
কর্কট : কোনো সুখবর পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেম-প্রণয় শুভ। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। বন্ধুর ইতিবাচক প্রস্তাবে স্বস্তি পাবেন। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।
সিংহ : প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। পরিবার-পরিজনের কল্যাণ চিন্তায় উদ্বেগ থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যা : কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আগের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। পরিবেশ অনুকূলে থাকবে। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। ভালো থাকুন।
তুলা : কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। অর্থের ঘর শুভ। ভুল সংশোধনের সুযোগ পাবেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন।
বৃশ্চিক : আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক দিক ভালো। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। সাহসী পদক্ষেপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। শুভ কাজে যুক্ত থাকুন।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে