ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সমাপ্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১১:৩০

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপনী সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

পাঁচ কার্যদিবসের এই অধিবেশন গত ২৮ আগস্ট শুরু হয়। শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা।

এই অধিবেশন প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির।

বিধি-৬২-তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। এছাড়া বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩৭টি। বিল পাস হয় তিনটি।

প্রীতি / জামান

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী