আ.লীগের ওপরই সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। আপনারা খেয়াল করলে দেখবেন, সবসময়ই এই দলটির ওপর আক্রমণ বেশি হয়েছে। কিন্তু নেত্রী প্রতিশোধ নেননি। এই সব কিছু মেনে নিয়ে সবার জন্য একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, আমার জীবনের একটি সময় সাংবাদিকতা করে কেটেছিল, তাই আপনাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। প্রতি মুহুর্তে এই পেশাটি প্রশিক্ষণ নির্ভর হচ্ছে। জার্নালিজমের ওপর ভিত্তি করেই গণতন্ত্র এগিয়ে যায়। সেজন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। অনেকগুলো নতুন-নতুন মিডিয়া এসেছে। অনলাইন এসেছে। সেগুলোতে আবার কাজের ধরন ভিন্ন। সেজন্য, আপনাদের কম্পিটিটিভ স্টাডি করতে হবে। অন্যদেশে কি হচ্ছে, সে তুলনায় আমাদের কি অবস্থা এ বিষয়ে জ্ঞান রাখতে হবে।
সাংবাদিকতায় ঝুঁকি কমেছে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু জঙ্গিবাদ নেই, যেহেতু সন্ত্রাসবাদ কঠিনভাবে দমন করা হয়েছে, কাজেই সাংবাদিকতায় ঝুঁকি কমেছে। আমরা আগে যেমন দেখতাম, এখন তেমন ঝুঁকি নেই। দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে ফরহাদ হোসেন বলেন, এগুলো কিন্তু আপনাদের ভূমিকায়, লেখা-লেখির ফলে সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমরা যে যেই আদর্শের হই না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। সভায় নিউজ টুয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহার সভাপতিত্বে বিভিন্ন স্তরের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন