ঢাকা শহরের পানিতে ভর্তুকি দেয়া হবে না : এলজিআরডিমন্ত্রী
ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান-বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে। তবে ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেয়া হবে না।
শুক্রবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে 'নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিটি রিপোর্টার্স ফোরাম।
বৈশ্বিক সমস্যার কারণে খাদ্য দ্রব্যের দাম বেড়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, খাদ্য দ্রব্যের দাম বাড়ায় দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। ইউরোপের মানুষ যতটা খারাপ অবস্থায় গেছে, বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। তবে সংকট আছে, এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করা।
বিশেষ অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘নগরের উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন করতে হবে। আজকে রাজধানী ঢাকা উঁচু উঁচু দালানের শহরে পরিণত হয়েছে। যানজটের শহরে পরিণত হয়েছে। আমরা এই নগরীতে স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।
প্রীতি / জামান
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ