ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৪:১

'সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা, বিল পাস, আইন প্রণয়নসহ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ পরিচালনা করে থাকেন।'

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। সভার শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

স্পিকার বলেন, 'পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করেন। অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন। এ সময় সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন তিনি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী। এ সময় বক্তব্য দেন সাংবাদিক আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সাল প্রমুখ। এ ছাড়া সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী