নয়াপল্টনে নিহত শাওনের গায়েবানা জানাজা
রাজধানীর নয়াপল্টনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শাওনের গায়েবানা জানাজা হয়। জানাজার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাত ২টায় পুলিশ পাহারায় যুবদল নেতা শাওনের মরদেহ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।
তিনি বলেন, কিছুদিন আগেই ভোলায় আমাদের ২ জন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে। গতকাল নারায়ণগঞ্জে শাওন শাহাদত বরণ করেছে অথচ আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। শাওনের এই আত্মাত্যাগ কখনো বৃথা যেতে পারে না। গণতন্ত্রের জন্য শাওন শাহাদত বরণ করেছে। আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
গায়েবানা জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন। নামাজ শেষে দোয়া করেন তারা। জানাজা শেষে দলের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন। শাওন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন