ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৯-২০২২ সকাল ৯:৪১

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারসহ দেশের চারটি জেলার চা শ্রমিকদের খোঁজখবর নেওয়াসহ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রস্তুত করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান ক্লাব বাংলার মাঠ। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৌলভীবাজার অঞ্চলের ৯২টি চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান ক্লাব বাংলোর মাঠে  দেখা গেছে শনিবার অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যাতে যান্ত্রিক গোলযোগ না হয় সেজন্য বিকেল ৫টা পর্যন্ত ট্রায়াল দেওয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিভাগকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পাত্রখোলা চা বাগান থেকে মূল কনফারেন্সটি প্রচারিত হবে। অন্যান্য চা বাগানে প্রজেক্টরেরে মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি ২১টি স্পটে দেখানো হবে।

জানা গেছে, চা বাগানের শ্রমিকদের খোঁজখবর নিতে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা ১৯ দিন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেন চা শ্রমিকরা। এ প্রেক্ষাপটে ২৭ আগস্ট মালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেন সরকার প্রধান। মালিকদের সঙ্গে হওয়া ওই বৈঠকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের অন্য সুযোগ-সুবিধাও আনুপাতিক হারে বৃদ্ধির নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯ দিন পর গত রোববার থেকে কাজে ফেরেন আন্দোলনরত চা শ্রমিকরা। তবে আন্দোলনের শুরু থেকেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে আসছেন।

জামান / জামান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা