গরমে ঠান্ডা জাফরানি শরবত
কনকনে গরমে বাহিরে থেকে এসে একগ্লাস ঠান্ডা শরবত পান করলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তাই আমাদের আজকের আয়োজন ঠান্ডা ঠান্ডা জাফরানের শরবত।
আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী-
জাফরানের শরবত তৈরি করার জন্য প্রথমেই আধা কেজি দুধ চুলায় জাল করে নিন। জাল করার সময় দুধের সাথে আধা চা চামচ গোলাপ জল এবং জাফরান দিয়ে দিন। পাশাপাশি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিন।
জাল করা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে এর সাথে ১ টেবিল চামচ পেস্তা এবং আমন্ড বাটা মিশিয়ে নিন। উপরে কিশমিশ, পেস্তা এবং আমন্ড বাদাম কুচি সাজিয়ে দিন। সর্বশেষে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার এবং ঠান্ডা ঠান্ডা জাফরানি শরবত।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
Link Copied