ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদ-গণতন্ত্র বিশ্বাসীদের মাইনাস করতেই ১/১১ ঘটানো হয়েছিলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৩:২০

বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাসীদের মাইনাস করতেই দেশে ১/১১ ঘটানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১/১১‘র সময়ে একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, রাজনীতি চর্চা করেন- মাইনাস টু বলে একটা কথা খুব প্রচার হয়েছিলো। মাইনাস টু তো হয়নি, হয়েছে মাইনাস ওয়ান। ওই চক্রান্তে আবার জড়িত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে মাইনাস করতে হবে। তাহলে সুবিধা হবে তাদের পক্ষে এখানে একটা নিরঙ্কুশ প্রভাব বিস্তার করার।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সাহেবকে ওই সময়ে যে বন্দি করা হয়েছিলো ওইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না। এটা ছিলো সামগ্রিকভাবে এদেশের ১৮ কোটি মানুষের মুক্তির যে স্বপ্ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই স্বপ্নকে সেদিন বন্দি করা হয়েছিলো। সেটা তারই চক্রান্তের অংশ। যে চক্রান্তের অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিলো, যে চক্রান্তের অংশ হিসেবে নয় বছর স্বৈরাচার এদেশের জনগণের ওপরে নির্যাতন-অত্যাচার করেছে, যে চক্রান্তের অংশ হিসেবে ১/১১ ঘটেছে, তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এখানে বসে আছেন ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

লক্ষ্যটি ছিলো একটি যে, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কথা যারা বলে, যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় নিজের পায়ের উপর দাঁড়িয়ে এবং যারা বাংলাদেশকে সেভাবে দাঁড় করাতে চায় তাদের নিশ্চিহ্ন করতে হবে। সেই কারণেই প্রথম থেকে যে কাজটা ছিলো তাদের ওপরে যে, এই সমস্ত নেতা যারা জনপ্রিয়, যারা জনগনকে সংগঠিত করতে পারে, যাদের কথায় জনগণ একত্রিত হয় সেই নেতাদেরকে নিশ্চিহ্ন করতে হবে।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। ১/১১ রাজনৈতিক পরিবর্তনের পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে এবং পরের পর ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জামিনে মুক্ত পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান সপরিবারে। বিএনপি প্রতিবছর এই দিবসটি পালন করে থাকে।

তারেক রহমানের সাংগঠনিক ক্ষমতার প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের আগে থেকে তিনি যে তৃণমূলে সংগঠনের সম্মেলনগুলো করছিলেন, ওই সম্মেলনের মধ্য দিয়ে তিনি বিএনপিকে একেবারে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন। তিনি বিএনপির নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছিলেন। তার অনেকগুলো বক্তব্য ওই সময়ে … তিনি কিভাবে দেশকে দেখতে চান, তিনি কিভাবে দেশের অর্থনীতি পরিবর্তন করতে চান, তিনি কিভাবে দেশের আর্থ-সামাজিক পরিবর্তন আনতে চান- এই কথাগুলো তিনি কিন্তু তখন থেকে বলে আসছিলেন। তার একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা আছে।

এই কয়েক বছরে আমরা যেটা দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর থেকে অতিদ্রুত তিনি গোটা সংগঠনকে কিন্তু একটা কাঠামোর মধ্যে আনার পথ প্রায় শেষ করে ফেলেছেন। অঙ্গসংগঠনগুলো গুছাচ্ছেন, বিএনপিকে গুছাচ্ছেন। এখানেই হয়েছে কাল। যেহেতু বিএনপি আবার জেগে উঠছে, বিএনপি আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠছে- সুতরাং তাকে আবার দমিয়ে ফেলতে হবে, তাকে আবার ফেলে দিতে হবে-এটাই হচ্ছে তাদের(সরকার) লক্ষ্য।

সংগঠনের উপদেষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা শাম্মী আখতার, শ্যামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন