পুনরায় এমআরপি চালুর বিষয়ে পর্যালোচনা : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বর্তমানে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করা যায় কিনা, তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। শনিবার (৩ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরে পুলিশ প্রধানদের সম্মেলন ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই ই-ভিসা চালু করা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খুব শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছি। এটা স্বাক্ষরিত হওয়ার ছয় মাসের মধ্যে ই-ভিসা দেওয়া শুরু করতে পারব বলে আমরা আশাবাদী।
আসাদুজ্জামান খান বলেন, দেশের সকল নাগরিক যাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সুবিধা পায় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এনআইডি বিতরণ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, মন্ত্রণালয় প্রকল্পটি নিয়ে শিগগিরই পুরোদমে কাজ শুরু করবে এবং প্রবাসীরা যাতে বিদেশে বাংলাদেশ মিশন থেকে এনআইডি কার্ড পেতে পারে তার পরিকল্পনাও হাতে নেবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মো. মেহেদি হাসান। বৈঠকে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সাহেদুল ইসলাম বক্তব্য রাখেন। ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আবদুল হাই মিল্টন পাসপোর্ট ও ভিসাসহ সার্বিক কনস্যুলার কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় বিষয়ের ওপর একটি উপস্থাপনা পেশ করেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দূতাবাস আয়োজিত বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রীতি / প্রীতি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ