সংগ্রাম চালিয়ে যেতে হবে : রিজভী
সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের স্বার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে টেক ব্যাক বাংলাদেশ। এটা বাস্তবায়ন করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম, আমাদের আন্দালন, রাজপথের উপস্থিতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সামগ্রিক শক্তির বহির্প্রকাশের মধ্য দিয়েই টেক ব্যাক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।
রিজভী বলেন, আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হয়েছিলেন। কিন্তু তিনি কি আসলেই মুক্ত? বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিনি এখনো বন্দী। পার্শ্ববর্তী দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তির দুই একটা বই যদি আমরা দেখি- তাহলে দেখতে পাবো কিভাবে আন্তর্জাতিক চক্রান্তে একটি জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এবং জাতীয়তাবাদীর ধারাবাহিক যে নেতৃত্ব তারা যাতে জনগণের কাছে পৌঁছাতে না পারে এর জন্য চক্রান্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি দেশে এক এগারোর মত ঘটনা ঘটে গেছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, সেনাবাহিনীর প্রধান কি কখনও কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে পারে? এটা এক এগারো থেকে শুরু হয়েছে। জেনারেল মইনুদ্দিন আহমেদ তখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হননি। কিন্তু তিনি বলে দিলেন বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একটি আর্টিকেল লিখলেন পাঁচ বছরে বাজেট হয়েছে ১৩ হাজার কোটি টাকা। কিন্তু আমরা কী দেখলাম? আমরা দেখলাম সেনাবাহিনীর প্রধান দিনে দুপুরে এরকম একটা টাটকা মিথ্যা কথা বলে দিলেন। মাহমুদুর রহমান উত্তর দিলেন যেখানে পাঁচ বছরে ১৩ হাজার কোটি টাকা বাজেট সেখানে ২০ হাজার কোটি টাকা লোপাট হয় কিভাবে?
সরকারের গুম ও টাকা পাচারের সমালোচনা করে রিজভী বলেন,বিএনপির আমলে তো আমরা টাকা পাচারের কথা শুনিনি, গুমের কথা শুনিনি। এই শব্দগুলোর সাথে আমার পরিচিত ছিলাম না। বর্তমান সরকারের আমলে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে এবং বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন