গাজী মাজহারুল আনোয়ার একজন কিংবদন্তি : ফখরুল
গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একজন কিংবদন্তি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একজন কিংবদন্তি, শুধু গীতিকার বললে ভুল বলা হবে। একজন সৃজনশীল শিল্পী যার কলমে এদেশে সৃষ্টি হয়েছে অসংখ্য অসাধারণ গান, কবিতা।’
নিজের সম্পর্কের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি কিছুটা আবেগ আপ্লুত। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি চলে গেছেন আমি ঠিক মেনে নিতে পারছি না। আমরা একজন বিরল ব্যক্তিত্ব, অসাধারণ মেধাবী মানুষকে হারালাম।’ শোক প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে এই দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহশত নসিব করেন এবং তার পরিবারবর্গ ও গুণগ্রাহী মানুষকে যেন শোক সহ্য করার শক্তি দেন।’
এই বরেণ্য গুণীর গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে উল্লেখ করে ফখরুল ইসলাম আরও বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার গান ছিল আমাদের কাছে সবচেয়ে অনুপ্রেরণা এবং পরবর্তী সময়গুলোতে তিনি হাজার হাজার গান লিখেছেন।’ ‘আমরা জানি বিবিসির যে রেকর্ড সেই রেকর্ডেও তিনি হচ্ছেন সেই মহান শিল্পী, সেই মহান লেখক, গীতিকার, যিনি সবচেয়ে বেশি গান বাংলা ভাষায় লিখেছেন।’ উল্লেখ করেন এই শীর্ষ বিএনপি নেতা।
বরেণ্য গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অসুস্থ গাজী মাজহারুল আনোয়ারকে বারিধারার বাসা থেকে রবিবার সকাল সাড়ে ৬টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মৃত্যুকালে গাজী মাজহারুল স্ত্রী জোহরা গাজী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে দিঠি আনোয়ার একজন কণ্ঠশিল্পী। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। পরিবারের সদস্যরা জানান, তিনি দুবাই হয়ে দেশে ফিরবেন। এর পর মরদেহ দাফন করা হবে।
মৃত্যু সংবাদের পরপরই উত্তরার বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব। তিনি মরহুমের ছেলে শরফরাজ মেহেদি উৎপলকে সান্ত্বনা দেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ জানান, গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বারিধারার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।
প্রীতি / প্রীতি
সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন
বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস
সমাবেশ মঞ্চে তারেক রহমান
শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান
গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম
১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান
প্রধানমন্ত্রী, ওই চেয়ারে আপনি বসেছেন ১৪শ শহীদের রক্ত পেরিয়ে : ইরান
বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল সকালে