কলার মোচা
কলার মোচা সবজি হিসেবে দারুণ সুস্বাদু। শুধু তাই নয়, এটি অনেক পুষ্টিগুণে ভরপুর। তবে সঠিক রেসিপি না জানার কারণে কলার মোচা অনেকেই রান্না করতে পারেন না, রান্না করলেও এটি হয়তো খেতে সুস্বাদু হয় না। সঠিক স্বাদের জন্য জানা থাকা চাই সঠিক রেসিপি। চলুন জেনে নেওয়া যাক কলার মোচা রান্না করার উপায়-
তৈরি করতে যা লাগবে
কলার মোচা- ১টি
ছোট চিংড়ি-১ কাপ
হলুদ গুঁড়া-১/২ চামচ
কাঁচা মরিচ- স্বাদমতো
পেঁয়াজ কুচি- ২টি
রসুন বাটা- ১/২ চা চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
জিরা বাটা- সামান্য
লবণ- স্বাদমতো
তেল- ২-৩ টেবিল চামচ।
ফোঁড়নের জন্য যা লাগবে
জিরা- ১/৩ চামচ
এলাচ- ২-৩টি
দারুচিনি- ৩ টুকরা।
যেভাবে তৈরি করবেন
মোচা কেটে ধুয়ে নিন। একটি হাঁড়িতে পানি ও লবণ দিয়ে চুলায় বসান। ফুটে উঠলে মোচা ও অল্প হলুদ দিয়ে ভাপ দিন। এরপর মোচা ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এবার একটি কড়াইয়ে তেল দিন। কুচি চিংড়ি দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভাজুন। চিংড়ি ভাজা হলে তুলে নিন। গরম তেলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। একটু নেড়ে পেয়াজ কুচি দিয়ে সোনালি করুন ভাজুন। এরপর জিরা দিয়ে নাড়ুন।
পেঁয়াজ বাদামি হলে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ, অল্প হলুদ ও লবণ দিয়ে দিয়ে দিন। অল্প পানি দিয়ে মসলা কষিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা কুচি চিংড়ি দিয়ে নাড়ুন। এবার এতে কলার মোচা দিয়ে দিন। এভাবে মিনিট পাঁচেক রান্না করুন। এরপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন