ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

উপার্জিত অর্থ নিয়ে দেশে বসবাস করাই আমাদের দায়িত্ব : মান্নান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:১৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের অনেকে টাকা কামিয়েছে, টাকা বানিয়েছে। দুটো কথাই ঠিক আছে। এটা লুকানোর কী আছে? তবে দেশের প্রতি আমাদের দায়িত্বও রয়েছে। টাকা কামিয়ে তা নিয়ে বিদেশ চলে যাওয়া দায়িত্ব নয়, বরং উপার্জিত অর্থ নিয়ে দেশে বসবাস করাই আমাদের দায়িত্ব। রোববার কাওরানবাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ‘কোভিডের প্রকোপ কমেছে, বাল্যবিবাহ কি কমবে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের অগ্রযাত্রায় সুশীল সমাজ যেসব নসিয়ত আমাদের দেয় তা অনেকাংশে মেলে না। আমি গ্রামে হাওরাঞ্চলে প্রায়ই যাই। আমাদের অনেক প্রতিবেশী-আত্মীয় গ্রামে বসবাস করে। আমি গ্রামের বাজারে বসি, প্রতিবেশীর বাসায় বসি, খাই, গল্প করি। তাদের ডিমান্ডের যে তালিকা তা শহরের সঙ্গে মেলে না। শহরের মানুষ সুশাসন চায়, গ্রামের মানুষ সুশানের অর্থ ভিন্নভাবে বোঝে। গ্রামের মানুষ চায় পর্যাপ্ত টিউবওয়েল, স্যানিটারি পায়খানা, কালভার্ট বা বয়স্ক ভাতার কার্ড।

এম এ মান্নান বলেন, গ্রামের চাহিদা শহরে এলে উল্টে যায়। শিশুশ্রম, বাল্যবিবাহ ও দারিদ্র্য সমাজে বড় ব্যাধি। এসব বিষয় আমাদের মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার জন্য বলছি না। তবে একটা কথা বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সমাজের এসব ব্যাধি মোকাবিলা করা হয়।পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কোভিড মহামারির সময় যোগাযোগ করেছি। আমার মনে হয় সামাজিক নানা সমস্যা নিয়ে আমাদের আরও গভীরে আলোচনা করা দরকার। অর্থনৈতিক যে জট তৈরি হয়েছে তার সমাধান খুঁজে পাওয়া কষ্টকর। তারপরও সামগ্রিক বিবেচনায় আমরা ভালো করেছি।

বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিয়ে হয় আমাদের অঞ্চলে। এটা আমাদের ঐতিহ্য। এখানে বাল্যবিয়েও বেশি হয়। সবাই মিলে এটা রুখে দিতে হবে। মাঝেমধ্যে এসিল্যান্ড বাধা দেয়, অনেক সময় মেয়ে নিজে টেলিফোন করে বলে ‘বাবা আমাকে বিয়ে দিচ্ছে’। এগুলো শুনে ভালো লাগে। সরকার একা তো পারবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরক্ষতা বাধা ছিল, তা অনেকাংশে দূর হয়েছে। দারিদ্র্য ৭২ শতাংশের কাছাকাছি ছিল, সেটা ২০ শতাংশে নেমেছে। ২০০৯ সালে যখন ক্ষমতায় ছিলাম তখন দারিদ্র্য ছিল ৪০ শতাংশের কাছাকাছি। গত ১৩ থেকে ১৫ বছরে তা ২০ শতাংশে নামানো হয়েছে। এটা কিন্তু অনেক বড় অর্জন। আমাদের অনেক কিছু করতে হবে। ভূমি ব্যবস্থায় হাত দিতে হবে। তবে এসব জায়গায় হাত দিলেই নানা বাধা সৃষ্টি হয়। গোলটেবিল আলোচনায় লেখক ও সাংবাদিক আনিসুল হক এবং সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ অংশ নেন।

প্রীতি / প্রীতি

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা