ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গার্ডার দুর্ঘটনার ১২ কারণ পেয়েছে তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ বিকাল ৫:৪৮

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেট কারে পড়ে ৫ জন নিহতের ঘটনায় ১২টি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি। রোববার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানান। কারণগুলো হলো- 

১. সরকারি ছুটির দিনে কাউকে না জানিয়ে কাজ করেছে। 

২. প্রথমবার দিনের বেলায় গার্ডার স্থাপনের কাজ করা, অন্যদিন তারা রাতে কাজটি করত। 

৩. ক্রেনটি সহকারী দ্বারা পরিচালিত হয়েছে, ড্রাইভার থাকলে সেটি হতো না। 

৪. ক্রেনটির লাইসেন্স ছিল না। 

৫. ক্রেনটি যেখানে চালানো হচ্ছিল সে জায়গা অসমতল ছিল। 

৬. ক্রেনটির ডিজিটাল মনিটর ছিল না। 

৭. কাজের পূর্বানুমতি ছিল না। 

৮. ট্রাফিক ব্যবস্থা ছিল না, মূলত ট্রাফিককে জানাতে হয়।

৯. ট্রাফিক ম্যানেজমেন্টে যোগ্য লোক ছিল না, নিজেরা এসব লোক রেখেছিল। 

১০. সেফটি ইঞ্জিনিয়ারের যথাযথ যোগ্যতা ছিল না। 

১১. ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান ছিল না। সেজন্য গার্ডার সরাতেও সময় লেগেছে। 

১২. ঠিকাদার হিসেবে যাদের কাজ করানো হয়েছিল তাদের কোনও অনুমোদন ছিল না।

আমিন উল্লাহ নুরী বলেন, রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন ছিঁড়ে প্রাইভেট কারের ওপর পড়ে মানুষ নিহত হওয়ার ঘটনার পর প্রথমে তিন সদস্যের কমিটি করা হয়, পরে সেটি বাড়িয়ে পাঁচ সদস্য করা হয়। ওই কমিটি প্রাথমিক প্রতিবেদন দেয়। এরপর বুয়েটের বিশেষজ্ঞকেও কমিটিতে যুক্ত করা হয়। তদন্ত করতে গিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রেফতার ব্যক্তিসহ তারা সবার বক্তব্য নিয়েছেন।

তিনি বলেন, “তদন্ত কমিটি দুর্ঘটনার দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছে। ভিডিও ফুটেজে তার বিবরণ আছে। পরামর্শক প্রতিষ্ঠান বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩৪টি পত্র প্রেরণ করেছে। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান সেটি মন্ত্রণালয়ে জানায়নি। তারা সেটি জানালে আমরা চাইনিজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম।”

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রাজধানীর দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ৫ জন নিহত ও একজন আহত হন।


 

প্রীতি / প্রীতি

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা