চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে চীনে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
জসীম উদ্দিন বিসিএস ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি দিল্লি, ওয়াশিংটন ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার মহাপরিচালকসহ অন্যান্য পদে কর্মরত ছিলেন।
এর আগে জসীম উদ্দিন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন উদ্ভাবনী সেবা প্রদানের জন্য বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন তিনি। সে সময় তিনি গ্রিসের পাশাপাশি মাল্টা এবং আলবেনিয়ার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে এনডিসি কোর্স করেছেন।
জামান / জামান
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা