ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

এফডিসির নতুন ভবনে গাজী মাজহারুলের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে : হাছান মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ২:২২

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।

সোমবার শেষ শ্রদ্ধা জানাতে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নিয়ে আসা হয় এফডিসিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।

দুপুর ১টা থেকে এফডিসিতে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এর পর হবে প্রথম জানাযা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। বনানীতে হবে গাজী মাজহারুল আনোয়ারের দাফন।

প্রীতি / জামান

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ