ধরে-বেঁধে কাউকে নির্বাচনে আনব না : সিইসি
নির্বাচন কমিশন কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনবেস না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হাবিবুল আউয়াল বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কোনভাবেই হ্যাক করা সম্ভব নয়।
তিনি বলেন, নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়। কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার এখতিয়ার কমিশনের নেই বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার জানান, ১৫০ আসনে ইভিএম ব্যবহার যৌক্তিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “ইভিএমে কারচুপির সুযোগ নেই। ভোট ডাকাতি রোধে সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন করা হবে।
এদিকে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।” কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলেও জানান তিনি। সিইসি বলেন, “আগামী বছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা হবে।
তিনি জানান, ভোট ডাকাতি ঠেকাতে শক্ত অবস্থান নেওয়া হবে, প্রিজাইডিং অফিসার যদি দেখে ভোটকেন্দ্রে পেশীশক্তি প্রবেশ করে অবৈধভাবে ভোট বাধাগ্রস্ত করছে তাহলে ওই ব্যক্তিকে বের করার ব্যবস্থা করবে, প্রয়োজনে ভোট বন্ধ করা হবে, এমন মৌলিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।
প্রীতি / প্রীতি
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা