জবিতে ফের সাদা দলের উত্থান, নতুন কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের ফের উত্থান ঘটেছে। দীর্ঘদিন পর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
কার্যনিবার্হী পরিষদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির আহমাদ, অর্থ সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও দপ্তর/জনসংযোগ সম্পাদক হয়েছেন অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কে. এ. এম. রিফাত হাসান।
এমএসএম / জামান
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied