বিজ্ঞান জাদুঘরে অংশীজনদের নিয়ে সভা
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিজ্ঞানসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা এবং কলেজ অব এভিয়েশন টেকনোলজি এর শিক্ষার্থীদের নিয়ে এন্টোনভ বিমান ভিত্তিক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক এবং তরুণ বিজ্ঞানী ও বিজ্ঞানসেবী সংগঠনের কর্মকর্তারা অভিমত ব্যক্ত করে বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান চর্চার যে অফুরন্ত সুযোগ সৃষ্টি করেছে, তা দিয়ে দেশে বিজ্ঞান বিপ্লব ঘটানো সম্ভব। বক্তারা প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান জাদুঘরের কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আহ্বান জানান।
বিজ্ঞান জাদুঘরের চলমান সব প্রশংসনীয় কার্যক্রম টেকসই করতে হবে। অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞান জাদুঘর ঢাকার বাইরে জেলা, উপজেলা পর্যায়ে জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী চালু করেছে। প্রকৃতি এবং বিজ্ঞানের সমন্বয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান চর্চাকে শিক্ষার্থী, গবেষক ও ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সুপ্ত উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করতে চায়।
ঢাকা শহরে বিনোদনের জায়গা সীমিত হয়ে আসছে, বিনোদনের মাধ্যমে বিজ্ঞান জাদুঘর শিশুদের মননে বিজ্ঞান শিক্ষাকে শাণিত করতে চায়। আগামীতে অংশীজনদের মতামত নিয়ে বিজ্ঞান জাদুঘরের কার্যক্রমকে আধুনিকায়ন করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, শেরেবাংলা নগর গণপূর্ত উপবিভাগ এর মোঃ ওমর ফারুক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাফাত ফেরদৌস, কলেজ অব এভিয়েশন টেকনোলজি এর শিক্ষার্থী তামান্না নূর-প্রীতি, বিজ্ঞান জনপ্রিয়করণ
সমিতির মাহমুদ মীম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর
আয়োজন করা হয় এবং বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয়।
প্রীতি / প্রীতি
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা