ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:৭

কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছরের ৬ই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

করোনার কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে নেই বিশেষ আয়োজন। পারিবারিকভাবে শুধু প্রার্থনা সভার আয়োজন রাখা হয়েছে।

তার শূন্যতা কখনও পূরণ হবে না বলে মনে করেন দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তি এবং সংগীতপ্রেমীরা।

'জীবনের গল্প আছে বাকি অল্প', 'হায়রে মানুষ রঙিন ফানুস', 'ডাক দিয়াছেন দয়াল আমারে', 'আমার সারা দেহ খেয়ো গো মাটি', 'পড়ে না চোখের পলক'সহ পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি হয়েছেন প্লেব্যাক সম্রাট।

১৯৫৫ সালের ৪ই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন শিল্পী এন্ড্রু কিশোর।

প্লেব্যাক সংগীতের কিংবদন্তি হিসেবে অজস্র সম্মাননা আর পুরস্কার বিজয়ী এন্ড্রু কিশোরকে হার মানতে হয় ক্যান্সারের কাছে।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা এন্ড্রু কিশোর শেষ জীবনে ফিরে যান জন্মস্থান রাজশাহীতে। ২০২০ সালের ৬ই জুলাই পার্থিব পৃথিবীকে বিদায় জানান সেরাদের সেরা শিল্পী এন্ড্রু কিশোর।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী