যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিজ ট্রাসকে শেখ হাসিনার অভিনন্দন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনজারভেটিভ পার্টির এই নেতা তার নেতৃত্বের মাধ্যমে ব্রিটেনকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার নিয়োগ আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার অভিন্ন মূল্যবোধে গভীরভাবে নিহিত বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করে বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে জোরদার সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।
কমনওয়েলথভুক্ত দুটি দেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে বলে ২০২২ সাল অত্যন্ত উল্লেখযোগ্য বছর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় রাজনীতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজের সাফল্য কামনা করেন।
জামান / জামান
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ