ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্লেন খালি কিন্তু টিকিট নাই, এমন হলে কঠোর ব্যবস্থা : প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:০

টিকিট পাওয়া যায়নি কিন্তু বিমানের ফ্লাইট খালি গেছে- এমন তথ্য পাওয়া গেলে জানানোর আহ্বান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

সম্প্রতি এক রুটে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স বিমানের ফ্লাইট খালি যাওয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, টিকিট পায়নি কিন্তু প্লেন খালি গেছে, এমন তথ্য পেলে জানাবেন। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কিছুদিন আগে চালু হওয়া কানাডায় বিমানের টরেন্টো ফ্লাইট সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, টরেন্টোতে ফুল প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। আমরা ভালো সাড়া পেয়েছি। হিথ্রো এবং ম্যানচেস্টারেও ভালোভাবে চলছে। বিমানের ফ্লাইটগুলো যথা সময়ে চলছে। প্রত্যেক ফ্লাইট যাতে যথা সময়ে যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, আমি বিভন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, সরকার হয়তো পয়সা দেয় না এ কারণে বিমান সঠিকভাবে পরিচালিত হয় না। আমাদের মন্ত্রণালয় একটু স্বতন্ত্র, সবগুলো নিজেদের উপার্জনে চলে। বিমান যদি উপার্জন করতে না পারে তাহলে বিমানের কর্মচারীরা বেতন পাবেন না। সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হয় না। হোটেলগুলোর জন্য বাজেট দেওয়া হয় না। এরপরও আমরা লাভের মধ্যে আছি।

প্রতিমন্ত্রী জানান, কোভিডের সময় যত বড় এয়ারলাইন্স ততো বড় ক্ষতিগ্রস্ত হয়। আমরা চেষ্টা করেছি চালিয়ে নিতে। পর্যটন করপোরেশন ভার্লানেরেবল অবস্থায় ছিল, আমরা চালিয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একজন কর্মচারীকেও চাকরিচ্যুত করিনি। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপ সঞ্চালনা করেন। 

প্রীতি / প্রীতি

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু