ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আইএমএফ থেকে ঋণ পাওয়ার গ্যারান্টি পরিকল্পনামন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:৪

আইএমএফ থেকে ঋণ পাওয়ার গ্যারান্টি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমাদের অর্থনীতি বড়, আমাদের ক্ষুধা আছে। তাই আমরা আগের তুলনায় বেশি ঋণ চেয়েছি। আমরা অবশ্যই ঋণ পাবো। তবে শর্তের প্রসঙ্গে তিনি বলেন, কিছু শর্ত তো থাকে। বন্ধুর কাছেও তো টাকা ধার নিলে বলে কবে টাকা ফেরত দিবি। আইএমএফ আসবে আমাদের সঙ্গে কথা বলবে বন্ধুর মতো। কিন্তু মহাজনের মতো নয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ এসব কথা বলেন তিনি। সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ- জামান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ প্রাপ্তির নিয়ে মন্ত্রী বলেছেন, আইএমএফ আমাদেরই অংশ। এর আগেও আমরা আইএমএফ থেকে ঋণ পেয়েছি। তাদের আসা-যাওয়া, মিটিং- এটা একটা রুটিন ওয়ার্ক।

ভারতীয় ঋণের অর্থছাড়ের প্রবাহ কম উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। সেখানে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন। আশাকরি এই সফরের মাধ্যমে তাদের ঋণের অর্থের প্রবাহ বাড়বে। আমাদের  প্রকল্পগুলোর আরো দ্রুত বাস্তবায়ন হবে। তিনি বলছেন, এই ঋণগুলো অনেকটা আমলা নির্ভর তাদের দেশের সচিবালয় বলে আমরা তাদের সহযোগীতা করি না আমাদের দেশের সচিবালয় কর্তারা বলেন তারা আমাদের সহযোগীতা করে না। আশাকরি এই জটিলতা কাটবে শীঘ্রই।

অক্টোবরে সবকিছু স্বাভাবিক হবে দাবি করে এম এ মান্নান বলেন, ২০ লাখ মেট্রিকটন খাদ্য মজুত আছে, আমন চলে আসবে। আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো। সবমিলিয়ে অক্টোবর থেকে কমে আসবে। তবে আগস্ট ও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। ওনাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করবো।

তিনি আরো বলেন, আমদের অর্থনীতির খাদে পড়ার উপক্রম হয়েছিল। এসময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিনারেই দাঁড়িয়ে গেছে। পেছেনে ফেরা শুরু হয়নি। সেপ্টেম্বর পর্যন্ত দাড়িয়ে থাকতে পারলে আশা করি অক্টোবরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে।

মন্ত্রী আরো বলেন, ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত হলে আমি খুশি হবো। এর বেশি হলে কষ্টদায়ক হবে। সেই সঙ্গে মূল্যস্ফীতি অক্টোবর মাসে কমে আসতে পারে। আগষ্ট ও সেপ্টেম্বরে বাড়তে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধি সাত শহতাংশ হলে আমাদের জন্য আনন্দদায়ক হবে।

এমএসএম / জামান

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু