ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কম্বাইন্ড ডিগ্রি বাতিলের দাবিতে বাকৃবিতে পশু পালন অনুষদের বিক্ষোভ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৩:৩১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন অনুষদের শিক্ষার্থীরা দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ‌'বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি' নামে কম্বাইন্ড ডিগ্রি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বাকৃবি পশুপালন ছাত্র সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিলটি পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
 
মিছিলপরবর্তী সমাবেশে বক্তারা বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 'বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি' নামের তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি প্রদান করা হচ্ছে। অপরদিকে বাকৃবি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুধু পশুপালন ডিগ্রিতে প্রাণির উৎপাদন সম্পর্কিত কোর্সে শতকরা যথাক্রমে ৭৬ দশমিক ৫৬ শতাংশ ও ৭১ দশমিক ৮ শতাংশ ক্রেডিট হারে পড়াশোনা করানো হয়ে থাকে। অন্যদিকে কম্বাইন্ড কোর্সে প্রাণি উৎপাদন সম্পর্কিত ক্রেডিটের হার মাত্র ৩০ দশমিক ৩২ শতাংশ। 
 
এসময় বক্তরা আরও বলেন, পশুপালন ও ভেটেরিনারির ডিগ্রি একত্রে করে যে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় তার সাথে শুধুমাত্র ভেটেরিনারি অনুষদের কোর্স কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে, উভয় কোর্স থেকে মূলত পশু চিকিৎসা নিয়ে জ্ঞানার্জন করে থাকে। পশুপালন নিয়ে তারা সাপ্লিমেন্টারি কোর্স হিসেবে অতি সামান্য পড়াশোনা করে থাকে। এ দেশে পোল্ট্রি খাতে বিশেষত ডিম ও ব্রয়লার উৎপাদনে আজ যে বিপ্লব সংঘটিত হয়েছে তা পশুপালন গ্রাজুয়েটদেরই অবদান। এদেশে বিপুল জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা মেটানোর জন্য এবং বর্তমান সরকারের ঘোষিত 'ভিশন-২০৪১' এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি বাস্তবায়নে পশুপালন গ্রাজুয়েটদের ভূমিকা অগ্রগণ্য।
 
পশুপালন ছাত্রসমিতির সহ-সভাপতি মো. রেজওয়ান উল আমিন বলেন, একই রকম কোর্স কারিকুলাম পড়ে একটা ডিগ্রির নাম কম্বাইন্ড ডিগ্রি আরেকটা ডিভিএম ডিগ্রি। আসলে দুইটা ডিগ্রি আলাদা কিছু নয় বরং দুইটাই ডিভিএম ডিগ্রি। সুতরাং লাইফস্টোকে উন্নতির পথ সুগম করতে অতি দ্রুত তথাকথিত কম্বাইন্ড ডিগ্রি বন্ধ করা হোক পাশাপাশি প্রাণির উৎপাদনের জন্য জন্য পশুপালন ডিগ্রি আর ট্রিটমেন্টের জন্য ডিভিএম ডিগ্রি দেওয়া হোক।'

এমএসএম / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়