ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নির্বাচন কমিশন কী বলল তাতে কিছু যায় আসে না : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৩:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন কী বলল তাতে আমাদের এবং দেশের জনগণের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য একটাই এ জবর দখলকারী সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্ত করা এবং নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা’।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি এ নির্বাচন কমিশন সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আমরা বলেছি এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সম্পূর্ণ বেআইনি, অনৈতিকভাবে। কারণ আমরা বারবার বলে এসেছি এই নির্বাচন 

কমিশন দিয়ে নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দরকার হবে। নির্বাচনকালীন সময়ে যদি সরকার নিরপেক্ষ না হয় তাহলে অতীতে যে সকল নির্বাচন কমিশনরা কাজ করেছে তাদের যে হাল হয়েছে এখন সেই একই হাল হবে। কারণ তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না’।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, স্বেচ্ছাসেবলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের  সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’