বাংলাদেশকে জ্বালানি তেল দিতে সম্মতি আছে ভারতের : শাহরিয়ার আলম
বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের সম্মতি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এদিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।
শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্য ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে।
ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান শাহরিয়ার আলম।
জামান / জামান
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী
মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প্যাক্টে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ
শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ