ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ সকাল ৯:৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি আমাদের একে অপরের সাথে সংযুক্ত করে। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে। 

ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, দুই দেশ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অসাধারণ। 
শেখ হাসিনার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো মজবুত ও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি। এই ঐতিহাসিক উদযাপনে অংশগ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব নির্দেশ করে। 

বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে ব্যাপক সাফল্য অর্জন করায় নিজের আনন্দের কথা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। 

দ্রৌপদী মুর্মু বলেন, আমাদের সম্পর্ক সবসময় সহযোগিতা এবং পারস্পরিক আস্থার মনোভাব দ্বারা পরিচালিত হয়েছে। মহামারি এবং বর্তমান আন্তর্জাতিক সংকট মোকাবেলায় ভারত ও বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও সংযুক্ত থাকতে হবে। 

শেখ হাসিনার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো মজবুত ও বিকশিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

জামান / জামান

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ