ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ১:৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তাররা হলেন- মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪)।

শনিবার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ধানমন্ডি সার্কেলের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাবিস্কো ফ্যাক্টরির পশ্চিম পাশের ফুটপাতে অবস্থানরত মিটন চাকমা ও লাতো চাকমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৮ হাজার ৪০০ ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক রাজিউর রহমান।

aliul / aliul

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩