নাক ডাকা নিয়ে গবেষণা, যা জানা গেল
নাক ডাকা নিয়ে অনেকেই হাসি তামাশা করে। আবার নাক ডাকা অন্য ব্যক্তির জন্য অস্বস্তিকর হতে পারে। তবে এখন বিষয়টি কিন্তু মোটেও হাসি তামাশার নয়। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক গবেষণায়। সুইডেনের গবেষকরা দাবি করেছেন, যারা নাক ডেকে ঘুমান, তাঁদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
সম্প্রতি বারসেলোনার একটি বিজ্ঞান সম্মেলনে, বিজ্ঞানী আন্দ্রেয়াস পামের নেতৃত্বে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের, এক দল গবেষক একটি গবেষণাপত্র প্রকাশ করেন। গবেষনায় বলা হয়, মানুষের নাক ডাকার পিছনে একটি বড় কারণ ‘অবসট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ওএসএ’। এই সমস্যার কারণে নাকের ভিতর দিয়ে অক্সিজেন প্রবাহের পথটি ছোট হয়ে আসে। বাতাস চলাচলে বাঁধা পাওয়াতে ঘুমের সময় নাকে শব্দ হয়।
বিজ্ঞানীরা ‘অবসট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ওএসএ’ রোগীর ওপর এই গবেষণাটি চালান। দেখা যায়, রোগীদের প্রায় অর্ধেকই শেষ পাঁচ বছরের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞানীদের মতে, ওএসএ রোগীর মধ্যেই স্থূলতা, ডায়বেটিস মতো সমস্যা দেখা যায়। আগে ভাবা হতো এগুলো ক্যানসারের আশঙ্কা বাড়ায়। তবে নতুন পরীক্ষায় দেখা গিয়েছে, এই সমস্যায় ভোগা মানুষদের মধ্যে রক্তে তুলনামূলক ভাবে অনেক দ্রুত অক্সিজেনের পরিমাণ কমে যায়। বিশেষ করে ঘুমের সময়। দীর্ঘ দিন এই অক্সিজেনের সমস্যাই বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকি। তবে গোটা বিষয়টি নিয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলেই মত তাঁদের।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন