ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কেমন আছেন কিংবদন্তি দিলীপ কুমার?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১১:৩৫

বেশ সুস্থই আছেন বলিউডের কিংবদন্তি অভিনতা দিলীপ কুমার। সংকট কেটেছে। ফলে আর আইসিইউতে থাকার প্রয়োজন নেই। তার চিকিৎসক নীতিন গোখলে জানিয়েছেন, শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাই সোমবার বিকালে দিলীপ কুমারকে আইসিইউ থেকে বের করে সাধারণ কেবিনে দেয়া হয়েছে।

এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে চিকিৎসা চলছে দিলীপ কুমারের। এর আগে গত ৬ জুন তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় অভিনেতার বাঁ-দিকের ফুসফুস থেকে প্রায় ৩৫০ মিলি ফ্লুয়িড বের করা হয়েছিল। এরপর ১৬ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় গত সপ্তাহের মঙ্গলবার তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছেন বছর ৯৮ বছর বয়সী দিলীপ কুমার। সোমবার তাকে হিন্দুজা হাসপাতালে দেখতে গিয়েছিলেন স্ত্রী সায়রা বানু। তিনি দিলীপ কুমারকে শিগগির বাড়ি নিয়ে যেতে চান বলে জানান। এখন চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষায়। সায়রা বানু বলেন, ‘ওনার সুস্থতার জন্য ভক্তদের প্রার্থনা দরকার। উনি শিগগিরই বাড়ি ফিরবেন।’

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী