ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে কিনা আমি জানি না : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ২:৪৪

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং সহসভাপতি মোতাহার মাঝি বক্তব্য দেন। কিছুদিন আগে সরকার টেকাতে ভারতের কাছে নিজের তদবিরের কথা এক অনুষ্ঠানে উল্লেখ করায় সরকারের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে তিনি বাদ পড়েন তিনি।  

আব্দুল মোমেনকে সরিয়ে দেওয়া হচ্ছে কি না, এমন এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদি কয়বার এসেছেন, তখন কি তাদের পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন। তার বাসা থেকে শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। কিছুদিন আগে তার হয়তো একটা স্লিপ হয়েছে কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারও কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।

বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সম্প্রতি তিনি শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতবর্ষের সরকারকে অনুরোধ জানিয়েছেন বলে বক্তব্য দেওয়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। গত ৫ সেপ্টেম্বর চার দিনের ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গীর তালিকায় আব্দুল মোমেনের নাম থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি। অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন