ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আমরা কোনও বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নই : হাছান মাহমুদ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৬

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতে বলীয়ান। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। অন্য কোনও শক্তিতে বিশ্বাস করি না। অন্য কোনও শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। কোনও বিদেশি শক্তির ওপর আমরা নির্ভরশীল নই, আমরা জনগণের শক্তির ওপর নির্ভরশীল।

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর আয়োজিত ৭মার্চ ১৯৭১ থেকে ২৬ ফেব্রুয়ারি ১৯৭২ পর্যন্ত বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ সম্বলিত ‘বজ্রকন্ঠ’ পুস্তকের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি তো জনসমর্থনহীন। আপনারা জানেন তারা দিনের বেলা নয়া পল্টনে অফিস করে। রাতে দূতাবাসে দূতাবাসে ঘুরে। কারণ তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে দূতাবাসে ঘুরে বেড়ালে তাদের কোলে করে ক্ষমতায় বসাবে। এই দেশে ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ। কোলে করে যদি কেউ ক্ষমতায় বসাতে পারে তাইলে সেটা জনগণই পারবে।

বিএনপি আসলে দুটি শক্তিতে বিশ্বাস করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি হচ্ছে বন্দুকের শক্তি যেটি জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে উচ্ছিষ্ট দিয়ে দল গঠন করেছিল। আজ যারা বড় বড় কথা বলছেন তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতেই তারা বিএনপিতে গিয়েছিল। দ্বিতীয়ত বিশ্বাস করে ষড়যন্ত্র। আরেকটি হচ্ছে বিদেশিদের ওপর বিশ্বাস করে যে তারা তাদের ক্ষমতায় বসাবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না এবং সেটি বাস্তবতাও নয়।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’