ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ-জ্বালানী সাশ্রয়ে তরুণদের উদ্বুদ্ধকরণ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৪৬

“বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব লাগাতে হবে। সাশ্রয়ী জাতি হিসেবে জাপানীরা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত। জাপানীরা বাথটাবের  পানি সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করে। সিংগাপুরে টয়লেটের পানি পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। ঘরে ঘরে  ভারি পর্দা না টানিয়ে সূর্যালোক প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। 

সৌরশক্তি অফুরন্ত, এর সুযোগ কাজে লাগাতে হবে। প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে কৃষিখাতে  উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদ - সবই মানব জাতির জন্য মহান আল্লাহর অপার অনুগ্রহ, যা’ কোনভাবেই অপচয় বা অপব্যবহার করা যাবেনা।” 

আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তরুণ শিক্ষার্থীদের  উদ্দেশ্যে একথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এ প্রশিক্ষণরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

এছাড়া প্রশিক্ষনার্থীদের জন্য জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে বৈচিত্র্যপূর্ণ স্মারক উপহার প্রদান করা হয়।   
 

প্রীতি / প্রীতি

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী